• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু


প্রকাশ:  ১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
সুধী সমাবেশ
সুধী সমাবেশ

নাটোর প্রতিনিধি 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসীবাদী সরকার হাসিনার পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি; বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু।

শনিবার(১ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আয়োজিত সুধি সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শ্রী যুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার।

টিপু বলেন, ৫ মাস চলে গেলেও আমাদের নেতাকর্মীদের নামের মামলা গুলো এখনো প্রত্যাহার করা হয় নাই বরং নতুন নতুন মামলা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, আমরা নির্বাচন চাই। আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই- থানার সকল কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সকলেই হাসিনার সুপারিশে নিয়োগ প্রাপ্ত হয়েছিলো। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতআত্মা সকল সচিব আপনাদের ঘিরে রেখেছে।

টিপু বলেন- নির্বাচন করবেন! ৮ সালের মতো ৩০টা সিট ধরাই দিতে চান? আগে এই জায়গা গুলো সংস্কার করুন। এই সংস্কার সমূহ না হলে আগামী দিনেও সুষ্ঠু ভোট হবে না। আগামী নির্বাচনের জন্য আওয়ামীলীগের প্রেতাত্মারা যে যেখানে আছে সকলকে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন- আজকে চেয়ারম্যান মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনঃবাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলবো- আপনারাও কি এদের পুনঃবাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন?

তিনি আরও বলেন, নাটোর তথা লালপুর-বাগাতিপাড়া এলাকার অনেক উন্নয়ন করেছেন বেগম জিয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নদী খনন থেকে শুরু করে বেকার সমস্যা সমাধান এবং আমাদের ঐহিত্য চিনি কলকে দেশের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে।

সুধি সমাবেশে গোপালপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো মতিউর রহমান, লালপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবু সহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/রিয়াদ/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও