টপ নিউজ
দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ পি.এম.

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (১৩ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।
শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন—
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর ও সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।”
এদিকে বাংলা নববর্ষ উদযাপন এবার নগর ভবনের পরিবর্তে ঐতিহাসিক আহসান মঞ্জিলে আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
ভিওডি বাংলা/এসআর







