• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিখোঁজের পরদিনই মিলল ফাতেমার নিথর দেহ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. আবু সামা। সে স্থানীয় মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার আছর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেয়া হয়। 

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা বাগানে স্থানীয়রা ঘাস কাটতে গিয়ে তার মরদেহের সন্ধান পায়। পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের মামা জনি খান জানান, ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রূপার মালা ছিল, যা লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার সন্দেহ, কোনো দুর্বৃত্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা
সাইলেন্ট হ্যান্ডসের উদ্যোগে নতুন ঘর পেলেন প্রতিবন্ধী জমেলা
সাঙ্গু নদীতে ফুল নিবেদনের মধ্যদিয়ে শুরু বিজু-বিষু উৎসব
সাঙ্গু নদীতে ফুল নিবেদনের মধ্যদিয়ে শুরু বিজু-বিষু উৎসব