• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু

হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভূগর্ভস্থ সংরক্ষণাগারে ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে নতুন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় লঞ্চারগুলো আবার সচল করা সম্ভব বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি অংশ পুনর্গঠন করতে পারে—এমন আশঙ্কা কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তার মধ্যে রয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কার্যত ধ্বংস হয়ে গেছে’।

গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কিছু অংশ পুনরায় গড়ে তুলতে সক্ষম হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা ভূগর্ভে আটকে আছে। তবে বাকি অনেক লঞ্চার মেরামতযোগ্য এবং কিছু ভূগর্ভস্থ স্থাপনা থেকে পুনরুদ্ধার করা সম্ভব।

সংঘাত চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত প্রায় অর্ধেকেআন্যত  নেমে এলেও দেশটির কাছে এখনো হাজার হাজার স্বল্প ও মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এসব অস্ত্র গোপন ঘাঁটি বা ভূগর্ভস্থ স্টোরেজ থেকে বের করে ব্যবহার করা সম্ভব।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুদ্ধ শুরুর সময় ইরানের হাতে থাকা একমুখী অ্যাটাক ড্রোনের সংখ্যা বর্তমানে ৫০ শতাংশেরও নিচে নেমে এসেছে। সংঘাতে ব্যাপক ব্যবহার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির অস্ত্র উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। তবে প্রয়োজনে রাশিয়া থেকে অনুরূপ ড্রোন সংগ্রহের সক্ষমতা ইরানের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ইরানের কাছে এখনো কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হলে পারস্য উপসাগরে জাহাজ বা দ্বীপ দখলের চেষ্টা করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের নীতি বিষয়ক সহ-সভাপতি এবং সাবেক সিআইএ বিশ্লেষক কেনেথ পোলাক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “ইরানিরা দ্রুত তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও উদ্ভাবনে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সেনাবাহিনীর তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ।”

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ডোনাল্ড ট্রাম্প : ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: বিশ্বের নজর এখন ইসলামাবাদে