শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে নারীসহ তিনজনকে আহত করেছে প্রতিপক্ষ। তারা হলেন, স্থানীয় রাজু আহম্মেদ নামে এক প্রবাসীর ফুফু ময়না, দুলাভাই লিটন ও ফুফাত বোন লাভলী। তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, উপজেলার শাকরাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাবের সঙ্গে। এর জের ধরে সোহরাবসহ তার অনুসারীরা শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে প্রবাসী রাজু আহম্মেদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







