• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি এনএএসিপির

আন্তর্জাতিক ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ এ.এম.
এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও রাজনৈতিক চাপ থেকে মুক্তি পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে ক্ষমতা থেকে অপসারণের সরাসরি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাচীন নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। 

সংগঠনটি অভিশংসন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির ১১৭ বছরের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান এই প্রথম। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।’ তার মতে, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু বিতর্কিত নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা এবং সামরিক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, তবুও তার নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এ প্রসঙ্গে ত্রিতা পারসি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইরানকে কেন্দ্র করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা ট্রাম্পের প্রেসিডেন্সির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

পারসি বলেন, ‘তিনি উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বড় বড় কথা বলছিলেন, কিন্তু এই অঞ্চলের সবাই জানত যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা করা হয় তাহলে ইরানীরা জিসিসিভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। আর আমরা এখনকার চেয়ে অনেক, অনেক ভয়াবহ জ্বালানি সংকটের সম্মুখীন হব।’

তিনি আরও বলেন, ‘তার এখান থেকে বেরিয়ে আসা দরকার ছিল। তিনি আজ সকালে হুমকিগুলো দিয়েছিলেন এটা বোঝানোর জন্য যে, আজ সন্ধ্যার মধ্যে তিনি যে চুক্তিতে আসবেন তা তার শর্তেই সম্পন্ন হবে।’

তবে বাস্তবতা ভিন্ন হতে পারে বলেও ইঙ্গিত দেন এই বিশ্লেষক। তার মতে, আলোচনাটি শেষ পর্যন্ত ইরানের প্রস্তাবিত ১০-দফা পরিকল্পনার ভিত্তিতেই এগোতে পারে, যা তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা
ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা
লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া
লন্ডনে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া