সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের আট জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি থাকতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







