• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেডিসিন ভালো কিন্তু মশা মরে না, লার্ভাও নষ্ট হয় না : স্বাস্থ্যমন্ত্রী

   ৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পি.এম.

মশার কামড় থেকে বাঁচতে মাসে ৫ হাজার টাকা করে দিতে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গুর মেডিসিন ভালো, কিন্তু মশা মরে না, লার্ভাও নষ্ট হয় না। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ডেঙ্গুর জন্য মশা মারার মেডিসিন টেস্ট করেছি। মেডিসিন ভালো। কিন্তু স্প্রে করলে মশাও মরে না, লার্ভাও নষ্ট হয় না। যার প্রমাণ আমি নিজে। মন্ত্রী হওয়ার আগে গুলশানে আমার বাসায় ভীষণ মশা ছিল। 

তিনি আরও বলেন, তখন আমার ছেলে আমাকে বলতেছে বাবা ৫ হাজার টাকা করে মাসে দিতে হবে, যে স্প্রে করে তাকে। আমি বললাম কেন। সে বলল তাহলে মশা থাকবে না, মশা মরে যাবে। আমি তাকে জিজ্ঞাস করলাম কীভাবে। সে বলল যে ওষুধ ছিটায় সে অর্ধেক পানি আর কেরসিন মিশায়। এক বোতল ওষুধের সাথে যতটুকু কেরসিন বা পানি মিশানোর কথা সেখানে সে হাফ বোতল ব্যবহার করে। তাই তাকে ৫ হাজার টাকা করে দিবেন, তাতে সে পুরো বোতল ওষুধ দিবে, তাতে আর মশা থাকবে না। এভাবে তিন মাস টাকা দেওয়া হলে সত্যি আর মশা থাকেনি। এখন বলেন, এমন অবস্থা হলে স্বাস্থ্য ভালো করবেন কীভাবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের সবাইকে এক লাইনে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তি, সচিব, ডাক্তার ও প্রশাসন এক সারিতে এসে যখন দাঁড়াবে, এক সাথে কাজ করবে, তখনই স্বস্থ্য সেবার মান বাড়বে।


ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা
এখন থেকে গুম একটি মানবতাবিরোধী অপরাধ
এখন থেকে গুম একটি মানবতাবিরোধী অপরাধ
মনে হচ্ছে, বিএনপি পুরনো পথেই হাঁটছে : বদিউল আলম
মনে হচ্ছে, বিএনপি পুরনো পথেই হাঁটছে : বদিউল আলম