টপ নিউজ
সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে
সিলেট ব্যুরো
৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পি.এম.

ছবি: সংগৃহীত
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ৪.৯ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সময় দুপুর ২টা ৪৮ মিনিটে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শিলচরের পাশাপাশি ভারতের আসামের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার ও সীমান্তবর্তী অঞ্চলে কম্পনের প্রভাব লক্ষ্য করা গেছে।
ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ







