• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমতলীতে বাসচাপায় খানকার খাদেম নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বরগুনার আমতলীতে বাসের চাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের এক খাদেম নিহত হয়েছেন। নিহত খাদেমের নাম মো. নুরুল হক মৃধা। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।
 
সোমবার (৬ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়াগাছিয়া এলাকায় অবস্থিত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন থেকে প্রায়ই শিক্ষার্থীদের জন্য সহায়তা দেওয়া হয়।
 
এসব সহায়তার টাকা সড়ক থেকে সংগ্রহ করে থাকেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা সড়কে পড়ে থাকা সেই টাকা তুলতে গেলে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
ঘটনার সময় বিকট শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো. আলতাফ হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
পরে খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
 
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হক মৃধার মৃত্যু হয়েছে।
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
ভাঙ্গুড়ায় কৃষি পণ্য মজুতের অভিযোগে ৩ ডিলারকে অর্থদণ্ড
ভাঙ্গুড়ায় কৃষি পণ্য মজুতের অভিযোগে ৩ ডিলারকে অর্থদণ্ড
রাজশাহীতে আ'লীগের পরিত্যক্ত কার্যালয়ে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন
রাজশাহীতে আ'লীগের পরিত্যক্ত কার্যালয়ে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন