• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় কৃষি পণ্য মজুতের অভিযোগে ৩ ডিলারকে অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পি.এম.
শরৎনগর বাজারে সার ডিলারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি পণ্য সার মজুত রেখে কৃষকদের কাছে বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনজন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সার ডিলারদের বিরুদ্ধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দেখা যায়, কয়েকজন ডিলার তাদের গুদামে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজারের সার ডিলার মো. হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মো. মিজানুর রহমানের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে বিক্রি না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভাঙ্গুড়া বাজারের আরেক সার ডিলার মো. জায়েদ হায়দারের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার তদারকি করছে। কোনো ডিলার যদি সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধনে স্মারকলিপি দিল শিক্ষার্থী-অভিভাবকরা
আমতলীতে বাসচাপায় খানকার খাদেম নিহত
আমতলীতে বাসচাপায় খানকার খাদেম নিহত
রাজশাহীতে আ'লীগের পরিত্যক্ত কার্যালয়ে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন
রাজশাহীতে আ'লীগের পরিত্যক্ত কার্যালয়ে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন