• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন

   ৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোলায় আটক জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এই জামিন মঞ্জুর করেন।

বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী।  তাকে আটকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে।  এ ঘটনায় পুলিশ ও জামায়াতের অভিযোগ পাল্টাপাল্টি।

গত সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ। রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে গত রোববার রাতে ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ হয়। বিষয়টির তদন্ত চলছে।
তিনি আরও জানান, ওই নারী জামায়াতের কর্মী কি না সেটি আটকের সময় জানা যায়নি।

এদিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারি মো. হারুন অর রশিদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া বিবি সাওদাকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। বিবি সাওদার একটি তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন পালন করতে পারে না। বিবি সাওদার আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান তারা।

ভিওডি বাংলা/এসআর

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন থেকে গুম একটি মানবতাবিরোধী অপরাধ
এখন থেকে গুম একটি মানবতাবিরোধী অপরাধ
মনে হচ্ছে, বিএনপি পুরনো পথেই হাঁটছে : বদিউল আলম
মনে হচ্ছে, বিএনপি পুরনো পথেই হাঁটছে : বদিউল আলম
জেল-জরিমানার বিধান রেখে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন পাস
জেল-জরিমানার বিধান রেখে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন পাস