টপ নিউজ
গাইবান্ধায় বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গাইবান্ধা প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পি.এম.

ছবি-ভিওডি বাংলা
গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন এবং বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) গাইবান্ধা জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুছ আলী দুখুসহ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল-আমিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অনিক ফেরদৌস, শহর যুবদলের আহ্বায়ক মামুনুর রহমান পরাগ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহামুদুর রহমান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েমসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের যুবদল নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভিওডি বাংলা/জা







