• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে এডহক কমিটির প্রধান করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। 

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিবিসিতে তিন মাস মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।


ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদন্ত কমিটিকে পাত্তা দেননি আসিফ মাহমুদ
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটিকে পাত্তা দেননি আসিফ মাহমুদ
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিট ১১ হাজার ডলার ছুঁইছুঁই
ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিট ১১ হাজার ডলার ছুঁইছুঁই
অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা
অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা