• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পি.এম.
নবনির্বাচিত কমিটি নিজেদের পরিচিতি তুলে ধরে এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেছে-ছবি-ভিওডি বাংলা

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আল ইমরান শেখ নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এর পাশাপাশি কমিটির সদস্যরাও সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন। তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কালিয়া প্রেসক্লাবকে শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানিয়েছেন যে, তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যা গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মশালা এবং সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও তারা জানিয়েছেন।

সভা শেষে সকলের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত