• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের  ২০ শীর্ষ ঋণ খেলাপির নাম জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে এমপি হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে জানতে চান, দেশে এই মুহূর্তে প্রকৃত খেলাপি ব্যাংকঋণের পরিমাণ কত, শীর্ষ ২০ খেলাপি কারা, খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সংসদ সদস্যদের ব্যাংকঋণ এবং খেলাপি ঋণের পরিমাণ কত।

প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম বলতে থাকেন।  প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইস্পাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড। অথর্মন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন।


ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে দায় দিয়ে হামের দায় সারলেন মন্ত্রী
ড. ইউনূসকে দায় দিয়ে হামের দায় সারলেন মন্ত্রী
মানবিকতা, সমন্বয় ও বিকেন্দ্রীকরণেই টেকসই হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা: ডিএসসিসি প্রশাসক
মানবিকতা, সমন্বয় ও বিকেন্দ্রীকরণেই টেকসই হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা: ডিএসসিসি প্রশাসক
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আমিনুল
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আমিনুল