• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি স্বাস্থ্যকেন্দ্রে এসআরএইচআর সেবা উন্নয়নে পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ধাত্রী-পরিচালিত যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর) পরিষেবার উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতকরণে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

একই সঙ্গে শহুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা শক্তিশালীকরণে পাইলট কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর নগর ভবনের বুড়িগঙ্গা মিটিং রুমে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ সময়কালে বাস্তবায়িত পাইলট কার্যক্রমের অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিএসসিসির বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রদান করা এসআরএইচআর সেবার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

সভায় ধাত্রী-পরিচালিত সেবার মানোন্নয়ন, মা ও নবজাতকের নিরাপদ সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক এসআরএইচআর সেবার বিস্তৃতি, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ জোরদার, সেবা গ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই বাস্তবায়নের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপরও মতামত দেন অংশগ্রহণকারীরা।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইলট কার্যক্রমের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে নগর এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবায় যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 

ডিএসসিসি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ধাত্রী-পরিচালিত এসআরএইচআর সেবা সম্প্রসারণের মাধ্যমে মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা উল্লেখ করেন।

সভায় সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’: এনসিপি
গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’: এনসিপি
সংসদে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
সংসদে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির ৭ দিনের আল্টিমেটাম
অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির ৭ দিনের আল্টিমেটাম