• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী হাম সন্দেহে ১১৩ শিশুর মৃত্যু যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে মানবিক-গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি, সাউন্ড সিস্টেমের সমস্যা সংসদে পাস হলো সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ বিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ

তদন্ত কমিটিকে পাত্তা দেননি আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ৬ আগস্ট।  যেখানে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে বড় একটা পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এমনকি তখন থেকেই ঘরোয়া ক্রিকেট বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। জাতীয় নির্বাচনের পর ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি তদন্তের স্বার্থে ডাকলেও সাড়া দেননি তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

রোববার (৫ এপ্রিল) তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত রিপোর্ট জমা দেয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। সেখানেই উঠে আসে আসিফ মাহমুদের হাজির না হওয়ার প্রসঙ্গ।

বিসিবির গেলো নির্বাচনে বেশ আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। সরাসরি উপদেষ্টার ক্ষমতা ব্যবহার করে জেলা ও বিভাগে কাউন্সিলর তালিকা বদলানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে তদন্ত কমিটি তাকে ডাকলেও সাড়া দেননি।

এই তদন্তের অন্যতম প্রধান দিক ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখা। সাংবাদিকের প্রশ্নের জবাবে কমিটির প্রধান আসাদুজ্জামান স্পষ্ট জানান যে, তাকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। তিনি বলেন, ‘আসলে ডেকেছিলাম বলতে, উনি কিছু বলতে চান কিনা সেই জন্য।  উনাকে অভিযুক্ত করার জন্য না।  আমরা জাস্টিফিকেশনের জন্য কিছু বলি নাই।  উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল উনি আমাদের কাছে আসেননি।’

শুধু উপদেষ্টা নন, নির্বাচনের সাথে সরাসরি জড়িত নির্বাচন কমিশনকেও ডেকেছিল এই কমিটি। তবে তারাও সশরীরে উপস্থিত না হয়ে লিখিত বক্তব্যের ওপর নির্ভর করেছেন। এ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘সশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সাথে কথা বলার জন্য। উনারা উত্তর দেন নাই, আমাদের লিখিত বক্তব্য দিয়েছেন।’

একজন সাবেক বিচারক হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থা দেখে তিনি অবাক হয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি রহস্য রেখে বলেন, ‘যা পেয়েছি তাই তো। এইটা বলতে গেলে তো অন্যরকম ইয়েতে টাচ করে যাচ্ছে। আর বলতে চাচ্ছি না আমি। যা পেয়েছি, পেয়েছি।’

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি, সাউন্ড সিস্টেমের সমস্যা
সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি, সাউন্ড সিস্টেমের সমস্যা
সংসদে পাস হলো সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ বিল
সংসদে পাস হলো সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণ বিল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী