• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘুষ দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ে তালা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ঘুষ ও নানা দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ে তালা ঝোলানোয় দুই শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গত এক মাস আগে জমির মালিক বিদ্যালয়টিতে তালা ঝোলান। তালা ঝোলানোর কারণ জানিয়ে ৪ এপ্রিল শনিবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকের ছেলে ও মেয়েরা। রৌমারী উপজেলার আমবাড়ি গ্রামের ফ্রেন্ডশিপ স্কুলের ঘটনা এটি। 

জানা গেছে, এনজিও ফ্রেন্ডশিপ রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জমি চাইলে ওই গ্রামের ইব্রাহিম আলী শর্ত সাপেক্ষে ৫০ শতাংশ জমি দেন। সেখানে ফ্রেন্ডশিপ স্কুলগৃহ নির্মাণ করে গত ৭ বছর ধরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু শর্ত পুরণ না করায় গত ৪ মার্চ স্কুলে তালা ঝোলান ইব্রাহিম আলী। 

এ নিয়ে ফ্রেন্ডশিপ এনজিও’র শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান ও স্কুল সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বেশকিছু অভিভাবকসহ ইব্রাহিম আলীকে নানাভাবে চাপ প্রয়োগ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বজনরা ১৩ মার্চ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ইব্রাহিম আলীর কোনো চিকিৎসা নেই বলে জানান। এ ঘটনার ৬ দিন পর মারা যান ইব্রাহিম আলী। 

সংবাদ সম্মেলনে ইব্রাহিম আলীর ছেলে মাসুদ রানা বলেন, চুক্তিপত্রের স্বাক্ষরটি আমার পিতার নিকট থেকে নেয়া হয়নি। তারপরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহন, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ করে, শিক্ষার মান নি¤œগামী ও পরীক্ষায় নকল প্রথা চলায় আমার বাবা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। আমার বাবাকে তারা এত বেশি মানসিক চাপে রেখেছে যে চাপ সইতে না পেরে তিনি স্ট্রোক করে মারা গেলেন। আমরা এর বিচার চাই।

এনজিওটির শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান বলেন, তাদের সাথে কোনো ধরণের শর্ত হয়নি ফ্রেন্ডশিপ কর্তৃপক্ষের সঙ্গে। তারা শিক্ষকতার চাকরী চান। এটি আমাদের হাতে নেই। তিনি আরও বলেন, স্কুলে তালা ঝোলানোয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

ভিওডি বাংলা/এলাহী শাহরিয়ার নাজিম/জা
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার ১৩ লিটার পেট্রল চুরি
ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার ১৩ লিটার পেট্রল চুরি
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত