কসবায় ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালান হয়ে আসা প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল জব্দ হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ গাড়িতে থাকা জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য আসা ১ কোটি ৯০ লাখ টাকা। এগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।
ভিওডি বাংলা/আরআর







