সুনামগঞ্জে জলমহাল আইন খসড়া চূড়ান্তকরণ কর্মশালা

সুনামগঞ্জে সরকারি জলমহাল আইন, চলতি বছরের খসড়া চূড়ান্তকরণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান মিনু, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়।
শনিবার (৪ এপ্রিল) সভাপতিত্ব করেন এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম (এডভোকেট নুরুল ইসলাম নুরুল)।
কর্মশালায় সরকারি জলমহাল ব্যবস্থাপনা, আইনগত কাঠামো আধুনিকায়ন, এবং স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে মতামত প্রদান করেন এবং চূড়ান্তকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।
উল্লেখ্য, কর্মশালাটি আয়োজন করে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এবং সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, সুনামগঞ্জ।
ভিওডি বাংলা/এম আর সজিব/জা







