• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যুদ্ধের ৩৬তম দিনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে সমান তালে লড়ে যাচ্ছে ইরান। শুক্রবার ইরানের হামলায় মার্কিনদের প্রতিরক্ষামূলক ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিনটি যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান।

আল-জাজিরা জানিয়েছে, তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, তবে মার্কিনদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।

প্রতিবেদনে বলা হয়, একটি বন্ধু দেশের মাধ্যমে গত বুধবার (১ এপ্রিল) এই কূটনৈতিক প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়। তবে কোন দেশটি মধ্যস্থতার ভূমিকা পালন করেছে তা প্রকাশ করা হয়নি।

ফলে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার মধ্যেই সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তি জীবিত আছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। তবে বিমানে থাকা অপর ক্রু সদস্যের ভাগ্য এখনও অজানা রয়েছে। তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সূত্রের বরাতে জানা যায়, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল, যা আকাশ ও স্থল উভয় স্থানে হামলা চালাতে সক্ষম। এই মডেলের যুদ্ধবিমান সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র পরিচালনাকারী ক্রু কর্মকর্তাসহ দুই সদস্যের দল দ্বারা পরিচালিত হয়।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা
আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা
পাকিস্তানের রাজধানীতে গণপরিবহনের ভাড়া ১ মাসের জন্য ফ্রি
পাকিস্তানের রাজধানীতে গণপরিবহনের ভাড়া ১ মাসের জন্য ফ্রি
কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা