• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার ১৩ লিটার পেট্রল চুরি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার যুবদল সদস্যের মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে দুর্বৃত্তরা ১৩ লিটার পেট্রল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেনের মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে তেল চুরি করা হয়।

বিল্লাল হোসেন বলেন, “রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা চিতোষী সড়কের ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে আমার মোটরসাইকেল রাখা ছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার পেট্রল চুরি করে নিয়ে গেছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ ৩-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
নরসিংদীতে মাদরাসায় শিক্ষকের প্রহারে শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি
নরসিংদীতে মাদরাসায় শিক্ষকের প্রহারে শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি