রাজৈরে প্রবীন বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মাদারীপুরের রাজৈর বেপারীপাড়ার প্রবীন ব্যাক্তি থানা বিএনপির সাবেক সাধারণ, রাজৈর বেপারীপাড়া ইছালে ছাওয়াব মাহফিল কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গ্রাম সরকার প্রধান আব্দুল করিম বক্স মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাদ আসর রাজৈর বেপারীপাড়া ঈদগাহ ময়দানে ইমাম শাহরিয়ার ও সাংবাদিক সুজন হোসেন রিফাতের পরিচালনায় এ দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, রাজৈর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, মেজবাউর রহমান বাবু হাওলাদার, মরহুমের জমাতা খন্দকার ফেরদৌস পিকুল, মোশাররফ ফকির, মহসিন ফকির, হাজী সাহাবুদ্দিন মিয়া, প্রবাসী কামাল হোসেন, গিয়াস উদ্দিন মিয়া, এস এম জাকির হোসেন ডাবলুসহ প্রমূখ। মরহুম আব্দুল করিম বক্সের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশের আলোচিত মুখ মুফতি তরিকুল ইসলাম আনসারী।
দোয়া ও মাহফিলের পরে সকল মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/এস এম মেহেদী হাসান/আ







