• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পি.এম.
হামলার আগের ছবি। সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) চালানো এ হামলা প্রতিহত করার দাবি করা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরান থেকে দেশটিকে লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে আবুধাবির আজবান এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক। তাদের মধ্যে একজন নেপালি নাগরিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সরকারি তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ছোড়া মোট ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৮৫টি ড্রোন প্রতিহত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের অস্থায়ী সেনাপ্রধান জেনারেল ক্রিস্টোফার লানেভ
যুক্তরাষ্ট্রের অস্থায়ী সেনাপ্রধান জেনারেল ক্রিস্টোফার লানেভ
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
আমি থামলেই যুদ্ধ থামবে: ট্রাম্প
আমি থামলেই যুদ্ধ থামবে: ট্রাম্প