• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জঙ্গি সন্দেহে ‘ইসকনবিরোধী’ শিশু আটক

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল শিশুটিকে হেফাজতে নেয়। শিশুটির সঙ্গে শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ রয়েছে মর্মে তথ্য রয়েছেও বলে জানায় সিটিটিসি। 

কর্মকর্তাদের দাবি, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম (আইএস) এর পক্ষে উগ্রবাদী পোস্ট ও বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি। বিধি অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হবে বলে জানায় সিটিটিসি।
 
তবে ঢাকা মহানগর পুলিশের এই ইউনিটটি শিশুটিকে আটকের বিষয়ে যেসব জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনেছে- তা স্বাধীনভাবে অনুসন্ধান করেনি ভিওডি বাংলা।

ভিওড বাংলা/আরআর/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তানোরে জ্বালানি সঙ্কটে পাম্পে দীর্ঘ লাইন
তানোরে জ্বালানি সঙ্কটে পাম্পে দীর্ঘ লাইন
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক