সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২ জন উপকারভোগীর মাঝে অটোভ্যান বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয় এ সহায়তা প্রদান করে। উপকারভোগীরা হলেন সোনাভান ও শুকুর আলী।
সংশ্লিষ্টরা জানান, অটোভ্যানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে উপকারভোগীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে ভিক্ষাবৃত্তিমুক্ত, স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে অটোভ্যান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা শফিউল আলমসহ সংশ্লিষ্টরা।
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্য ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশিক্ষণ, মূলধন সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
ভিওডি বাংলা/খালেদ হাসান/জা







