• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার সরদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-সানোয়ার (৪২), পিতা মৃত তমিজ উদ্দিন এবং সুমন (৪০), পিতা আবুল কালাম আজাদ। উভয়েই ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ‘টেপেন্ডলার’ নামক মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাবনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই আসামীকে প্রত্যেক কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আরও কঠোর অবস্থান বজায় থাকবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে বিনা মূল্যে পাট-তিলের বীজসহ সার বিতরণ
নাগরপুরে বিনা মূল্যে পাট-তিলের বীজসহ সার বিতরণ
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ