• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী, পৌঁছাল উপহার

রাজশাহী প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহীর এক সংগ্রামী মায়ের গল্প গণমাধ্যমে প্রকাশের পরই বদলে গেল পরিস্থিতি—প্রধানমন্ত্রীর উদ্যোগে সহায়তা পৌঁছে গেল তার দুয়ারে।

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হলে তা নজরে আসে তারেক রহমান-এর। পরে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন-কে টুলি বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় টুলি বেগমের সঙ্গে দেখা করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোকছেদুল মোমিন মিথুন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। পাশাপাশি তাকে একটি নতুন অটোরিকশা ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পরিবারটিকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান রিটন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব, সুলতান আহমেদ রাহী এবং এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই” শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর পরামর্শে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয় অসহায় টুলি বেগমের পরিবারের কাছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুর থেকে ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
আসছে আরও দুই জাহাজ সিঙ্গাপুর থেকে ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে
নাগরপুরে বিনা মূল্যে পাট-তিলের বীজসহ সার বিতরণ
নাগরপুরে বিনা মূল্যে পাট-তিলের বীজসহ সার বিতরণ
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত