• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে নবনিযুক্ত জেলা প্রশাসক কায়কোবাদকে শুভেচ্ছা

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে দায়িত্ব গ্রহণের শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ এবং দৈনিক কালবেলা পত্রিকা ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

শুভেচ্ছা প্রদানকালে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, "দারিদ্র্য ও নদী ভাঙন কবলিত মানুষের জীবন মান উন্নয়নে জেলার জন্য নতুন দায়িত্বে অভূতপূর্ব সাফল্য কামনা করি।"

নবনিযুক্ত জেলা প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, "জেলার দারিদ্র্যপীড়িত ও নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত উন্নত দেশ গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা কাম্য।"

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহাবুবার রহমান এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

নবনিযুক্ত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা-মো. এরশাদুল হক /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ
কেশবপুরে মাইক ঘোষণা দিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
কেশবপুরে মাইক ঘোষণা দিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার