• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পি.এম.
দুর্ঘটনায় কবলিত বাসটি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শুক্রবার (৩ এপ্রিল) যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের বানিয়া গাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের ওপর উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। তবে, এ রিপোর্ট দুপুর ২ টায় লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
 
যমুনা সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পরিচয় জানার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ
নড়াগাতীতে পাম্প নেই, এমপির বিশেষ উদ্যোগ গ্রহণ
কেশবপুরে মাইক ঘোষণা দিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার
কেশবপুরে মাইক ঘোষণা দিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার