• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক আজ রাতে ইরান থেকে ফিরেছে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তেলের ঘাটতি নেই, বেড়েছে সরবরাহ: জ্বালানিমন্ত্রী প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত ডিএমপির গুলশান-ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা

তেলের ঘাটতি নেই, বেড়েছে সরবরাহ: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। আগের চেয়ে সরবরাহ আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। স্পষ্ট করে বলতে চাই, এ পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময় যে পরিমাণে জ্বালানির তেল সরবরাহ হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা চলছে। জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে।

তিনি বলেন, এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সংসদকে জানাতে চাই, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেছে গত ১৭ ফেব্রুয়ারি। ওইদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন। আজ ডিজেলের মজুত আছে ২ লাখ ১৮ হাজার টন।

মন্ত্রী বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে ডিজেল বিক্রি হয়েছে ৪ লাখ ৮২ হাজার টন। এই বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে, সরকার আগাম প্রস্তুতি হিসেবে ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনা দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা
কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা
জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা
বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা