• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের ঘাটতি নেই, বেড়েছে সরবরাহ: জ্বালানিমন্ত্রী প্রশ্ন করলে কখন আবার নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত ডিএমপির গুলশান-ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিদর্শন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের তাগিদ ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের কেনাকাটায় ‘বালিশ-পর্দা-ছাগল’ কাণ্ড এড়াতে সর্বোচ্চ সতর্কতা জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

অবৈধ মজুদ: ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার

   ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল মজুদ করছে একটি চক্র—ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ বা মন্ত্রী, এমপি বা ঊর্ধ্বতন আমলাদের গদবাধা—এ বক্তব্য শুনে দেশের মানুষ বেশ অভ্যস্ত। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে চলমান জ্বালানি পরিস্থিতিতে তেলের পাম্প এবং ডিপোতে বিজিবি দিয়ে পাহারা বসিয়েও মিলছে না তেলের হিসাব।

অতিরিক্ত মুনাফার আশায় এ পর্যন্ত কত পরিমাণ তেল মজুদ করেছে চোরাচালানকারীরা—তা নির্দিষ্ট করে বলতে না পারলেও সোমবার (৩০ মার্চ) জ্বালানি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনো অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুদ করছেন।

ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন তিনি।

মনির হোসেন জানান, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি মজুদ আছে। এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে। এর মধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা
বিদ্যুতে ইউনূস সরকারের দেনা সাড়ে ৫ হাজার কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ