সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’
তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে। মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন ও পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করা হবে।’
ক্রীড়া কার্ড কি?
ক্রীড়া কার্ড হলো খেলোয়াড়দের ছবি, পরিসংখ্যান ও তথ্যাবলি সংবলিত কার্ড। বাংলাদেশে ক্রীড়াবিদদের ভাতা ও সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকার বিশেষ ‘ক্রীড়া কার্ড’ চালু করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রালয় কর্তৃক বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের জন্য এই কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা ভাতা ও আর্থিক সহায়তা পাবেন।
ভিওডি বাংলা/জা







