• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জম্মু-কাশ্মির জোজিলা পাশে ভয়াবহ তুষারধস: নিহত ৭, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ মার্চ ২০২৬, ১২:০৪ পি.এম.
জোজিলা পাশে তুষারধসের ঘটনায় আটকা পড়া যানবাহন উদ্ধার করতে তৎপর উদ্ধারকারী দল-ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের শ্রীনগর-লেহ মহাসড়কের জোজিলা পাসে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে জোজিলা পাশের ‘জিরো পয়েন্ট’ এবং ‘মিনিমার্গের’ মধ্যবর্তী অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুষারধস ‘জিরো পয়েন্ট’ ও ‘মিনিমার্গের’ মধ্যবর্তী অংশে ঘটে। এতে মহাসড়কের কয়েকটি যানবাহন বরফের নিচে আটকা পড়ে, যা হতাহতের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া জানিয়েছেন।

লাদাখের লেফট্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারগিল জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, তুষারধসের কারণে রাস্তার ওপর ব্যাপক বরফ ও পাথর জমে গেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেসিবি ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক পুনরায় খোলার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালে ‘জেন জেড’ আন্দোলন দমন: সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
নেপালে ‘জেন জেড’ আন্দোলন দমন: সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যের ৪ দেশে দফায় দফায় ইরানের হামলা
মধ্যপ্রাচ্যের ৪ দেশে দফায় দফায় ইরানের হামলা
ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি