• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পি.এম.
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান -ছবি-ভিওডি বাংলা

সারাবিশ্বে অভিবাসী শ্রমিকদের শোষণ-বঞ্চনাসহ সব ধরনের বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা ও মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান। 

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্ণবাদ ও জাতিগত বৈষম্য নির্মূলের জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত স্মারক সভায় এই আহ্বান জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের শোষণ, বঞ্চনা এবং মানব মর্যাদা হরণসহ সকল ধরনের বৈষম্য নির্মূল করতে বৈশ্বিকভাবে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আন্তর্জাতিক বর্ণবাদ ও জাতিগত বৈষম্য বিরোধী সব চুক্তিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরেন এবং দেশের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান তার বক্তব্যে রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের উদাহরণ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও বর্ণবাদ নির্মূলের লক্ষ্য অর্জনে অনেক পিছিয়ে রয়েছে। তিনি অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, এসব সমস্যা জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংবিধান মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশ অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অব্যাহতভাবে কাজ করছে।

ড. খলিলুর রহমান শিক্ষার প্রসার, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সংলাপ ও যোগাযোগ বৃদ্ধি করার ওপর জোর দেন। তিনি বলেন, বৈশ্বিকভাবে সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ