• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদের ছুটি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ১১:১০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ছুটি শেষে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় নগর ভবনসহ সংস্থাটির বিভিন্ন দপ্তরে উপস্থিতি বেড়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে সংস্থাটির প্রধান কার্যালয় নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ছুটির সময় স্থগিত থাকা ফাইল নিষ্পত্তি, নাগরিক সেবা প্রদান এবং চলমান উন্নয়ন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে জরুরি সেবাগুলো সীমিত পরিসরে চালু থাকলেও ছুটি শেষে এখন পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স আদায়, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ঈদের ছুটি শেষে নাগরিক সেবা দ্রুত দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জমে থাকা বর্জ্য অপসারণে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগকে সক্রিয় রাখা হয়েছে এবং জনসেবামূলক কার্যক্রমে গতি আনতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
ঈদ ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
বুধবার আলো ছাড়া এক মিনিট কাটাবে বাংলাদেশ
২৫ মার্চ কালরাত বুধবার আলো ছাড়া এক মিনিট কাটাবে বাংলাদেশ
চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী
চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: সেতুমন্ত্রী