• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদে শাকিব খানের শুভেচ্ছা বার্তা

বিনোদন ডেস্ক    ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পি.এম.
চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ত্যাগের মধ্য দিয়ে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর যাচাইকৃত পেজে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।”

এবারের ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ শিরোনামের পাঁচটি চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘প্রিন্স’, অন্যদিকে হুমায়ূন আহমেদ-এর কালজয়ী সাহিত্যকর্ম অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’। পাশাপাশি জীবনসংগ্রামের আবেগঘন কাহিনি নিয়ে ‘দম’ এবং অ্যাকশনধর্মী ‘রাক্ষস’। আর নগর জীবনের চাপ ও বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’।

বৈচিত্র্যময় এই আয়োজনের মধ্য দিয়েই সাজানো হয়েছে এবারের ঈদের সিনেমা তালিকা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটপাত ব্যাংক খুলে মজা করলেন কুদ্দুস বয়াতি
ফুটপাত ব্যাংক খুলে মজা করলেন কুদ্দুস বয়াতি
অস্কারে সেরা অভিনেতা জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি
অস্কারে সেরা অভিনেতা জর্ডান ও অভিনেত্রী জেসি বাকলি
ছেলের নাম পরিবর্তন, পারিবারিক দ্বন্দ্বের ইঙ্গিত
ছেলের নাম পরিবর্তন, পারিবারিক দ্বন্দ্বের ইঙ্গিত