• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি

অসহায় পরিবারে মানব কল্যাণ ফাউন্ডেশনের অর্থ অনুদান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পি.এম.
মানব কল্যাণ ফাউন্ডেশনের অর্থ অনুদান। ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে দুইটি অসহায় পরিবারের মাঝে অর্থ অনুদান প্রদান করেছে সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন।

‎সম্প্রতি আয়োজিত এ কার্যক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় শিক্ষার্থী এবং আরেকটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিটন মাহমুদ, সহ-সভাপতি সাজেদুর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মিল্লাত হোসেন বাবু সদস্য ফজলুল হক, ফারুক আহমেদ, আলমগীর হোসেন।

মানব কল্যাণ ফাউন্ডেশনের অর্থ অনুদান।

‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদের একাল সেকাল
বাকৃবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদের একাল সেকাল
শোলাকিয়ায় ঈদ জামাতে বিজিবি মোতায়েন
শোলাকিয়ায় ঈদ জামাতে বিজিবি মোতায়েন
চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ
চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ