• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনায় সর্বস্তরের মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ১০:৩২ এ.এম.
ঈদের শুভেচ্ছা বিনিময়ে যমুনা প্রাঙ্গণে মানুষের ভিড়-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের ঢল নেমেছে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

শনিবার (২১ মার্চ) সকালে অনুষ্ঠান শুরুর আগেই ভোর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যমুনার দিকে ভিড় করতে থাকেন।

সকাল ১০টায় শুরু হওয়ার নির্ধারিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, কূটনীতিক ও শিক্ষাবিদরা উপস্থিত হন। এর আগে সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণে প্রবেশ উন্মুক্ত করা হলে মুহূর্তেই সেখানে জনসমাগম বাড়তে থাকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন করেন। ঈদের শুভেচ্ছা জানাতে আসা মানুষের উপস্থিতিতে সকাল থেকেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। যমুনা প্রাঙ্গণ ছাড়িয়ে মানুষের ভিড় ধীরে ধীরে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে এই জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। এতে করে ওই এলাকায় সাময়িক যান চলাচলের চাপও তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী
ঈদযাত্রা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
ঢাকা-দিল্লির দূরত্ব ঘোচাতে জয়শংকর- হামিদুল্লাহর বৈঠক
ঢাকা-দিল্লির দূরত্ব ঘোচাতে জয়শংকর- হামিদুল্লাহর বৈঠক