• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২ লাখ কোটি টাকা ছাড়াতে পারে ঈদের কেনাবেচা

রুদ্র রাসেল    ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ পি.এম.
ছবি: কোলাজ

ঈদের আমেজে কেনাবেচা ও লেনদেন বৃদ্ধি পাওয়ায় গতি বেড়েছে দেশের অর্থনীতিতে। ব্যবসায়ীদের আশা- এবার রেকর্ড পরিমান কেনাবেচা হতে পারে।  

বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত না থাকলে পরিস্থিতি আরও ভালো হতে পারত।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাব অনুযায়ী, চলতি বছর ঈদ ঘিরে লেনদেনের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়াতে পারে। যা গেল ঈদে ছিল এক লাখ ৪০ হাজার কোটি টাকা। সবমিলিয়ে  ঈদের কেনাকাটায় চাঙ্গা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। 

ক্রেতা সমাগম বাড়ায় বিক্রি বেড়েছে ব্যবসায়ীদের। এতে স্বস্তি ফিরেছে তাদের মধ্যেও। ব্যবসায়ীরা জানান, আগের তুলনায় এবার বিক্রি ভালো হচ্ছে। নির্বাচনের পর থেকেই বেচাকেনা বাড়তে শুরু করেছে, আর ঈদকে ঘিরে সেই ধারা আরও জোরদার হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ বলেন, এবার ঈদে বেচাকেনা ২ লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা গত সাত বছরেও অর্জন করা সম্ভব হয়নি।
 
তবে অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনের ওপর গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। যানজট ও যুদ্ধের প্রভাবে বিদ্যুৎ খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে হবে বলেও অভিমত ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও দাবি তাদের। 

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ না হলে রেমিট্যান্স প্রবাহ বাড়ত এবং কেনাবেচাও আরও বেশি হতো। তবে সামগ্রিকভাবে এবার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
 
ঈদ বাজার ঘুরে দেখা গেছে, কেনাবেচা চলছে হরদম। যদিও শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই বাগড়া দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিন শনিবারও এ অবস্থা থাকতে পারে। তবে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে কেনাবেচায় খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। যদিও কেনাবেচার পরিমান কিছুটা কমবে এই বৃষ্টিতে। তবে ঈদের পোশাক নির্ধারিত- তাই যাদের কিনতে হবে তারা বৃষ্টি হলেও মার্কেটে এসে কিনবে। কিন্তু ফুটপাতে যেসব ভাসমান বা ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং এই শ্রেনীর ক্রেতা রয়েছেন তাদের কেনাবেচায় বিরূপ প্রভাব পড়তে পারে।  

ঈদ সামনে রেখে ক্রেতারা কাপড়ের গুণমান, সেলাই ও রং খুঁটিয়ে দেখে পোশাক কিনছেন। পোশাকের পাশাপাশি জুতা, অলংকারসহ বিভিন্ন দোকানেও চলছে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ। ক্রেতারা বলছেন, নতুন পোশাক পরার আনন্দই আলাদা। আর ঈদের খুশি ঘিরেই তাদের এই কেনাকাটা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সলিমপুর অভিযানে কী ব্যবহার করেছিল আইন-শৃঙ্খলাবাহিনী
সলিমপুর অভিযানে কী ব্যবহার করেছিল আইন-শৃঙ্খলাবাহিনী
ফ্যামিলি কার্ডে আশা দেখছেন বস্তির পরিবারগুলো
ফ্যামিলি কার্ডে আশা দেখছেন বস্তির পরিবারগুলো
কথায় নয়, কাজে বিশ্বাসী ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
কথায় নয়, কাজে বিশ্বাসী ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম