যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৯৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ৯৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
গণমাধ্যমটি লিখেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘গোয়েন্দা হিসেবে’ কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ছেপেছে। সেখানে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দেশে ‘অস্থিরতা তৈরি ও হত্যাকাণ্ড ঘটানোর’ পরিকল্পনা করছিল।
এছাড়া ইরাক সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিম ইরানে ‘পাঁচটি সশস্ত্র ভাড়াটে চক্রকে’ নির্মূলের দাবিও করেছে মন্ত্রণালয়।
এর আগে উত্তর আলবোর্জ প্রদেশে ‘শত্রু নেটওয়ার্কগুলোতে’ যুদ্ধের ফুটেজ পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয় বলে খবর দিয়েছিল আল জাজিরা।
ভিওডি বাংলা/আরআর







