• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ পি.এম.
আলী লারিজানি। ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এ হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য।’

আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল–জাজিরা’ এক প্রতিবেদনে চীনের এ প্রতিক্রিয়ার কথা জানিয়েছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র খাদ্য সংকটে পড়তে পারে ৪৫ মিলিয়ন মানুষ
তীব্র খাদ্য সংকটে পড়তে পারে ৪৫ মিলিয়ন মানুষ
জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান
জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়