• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা কামরুল হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০২:০০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান রাজু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সময়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়বিচার, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মো. কামরুল হাসান রাজু আশা প্রকাশ করেন, পৌরবাসীর ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে একটি আধুনিক, স্মার্ট, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। এতে উন্নয়নের সুফল সমানভাবে সবার কাছে পৌঁছাবে এবং নাগরিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, পবিত্র ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।

পরিশেষে তিনি সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

ভিওডি বাংলা-এম আর সজিব/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি শিক্ষার্থীদের দোয়া-ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান
রাবি শিক্ষার্থীদের দোয়া-ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান
সৈয়দপুরে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
সৈয়দপুরে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি