• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০১:৪৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুর শহরে পবিত্র ঈদ উপলক্ষে ১,০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। OBAT Canada-এর অর্থায়নে, CPU Foundation-এর বাস্তবায়নে এবং BEACON Project-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের চাঁদ নগর এলাকায় ওবাট কানাডার অফিসে এই ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

ঈদ খাদ্যসামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। তিনি জানান এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মানবিক কার্যক্রম গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল-১ কেজি গরুর মাংস, ২ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি পেঁয়াজ, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম তরল দুধ এবং ১ কেজি চিনি।

ভিওডি বাংলা-মো. মাইনুল হক/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি শিক্ষার্থীদের দোয়া-ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান
রাবি শিক্ষার্থীদের দোয়া-ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় অটোরিকশা চালককে জরিমানা
ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় অটোরিকশা চালককে জরিমানা