• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ এ.এম.
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ রিয়াদ -ছবি: সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ ইরানের ওপর কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা সহ্য করা হবে না। প্রয়োজনে সৌদি আরব এবং সহকর্মী আরব দেশগুলো সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বানও জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে।

রিয়াদে অনুষ্ঠিত আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরান ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত হামলা চালাচ্ছে। হামলার লক্ষ্যবস্তুতে স্পষ্ট নির্ভুলতা দেখা যায়, যা আগে থেকেই সাজানো ও চিন্তাভাবনা করে করা হয়েছে।” তবে ইরানি কূটনীতিকরা এই হামলার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই দাবি করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, সৌদি আরবের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়। তিনি বলেন, সৌদি আরব কখন প্রতিক্রিয়া জানাবে তা প্রকাশ করা ‘বুদ্ধিমানের কাজ হবে না’।

গতকাল ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে বলে খবর এসেছে। কাতারের রাস লাফান গ্যাস ফ্যাসিলিটি এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার হামলার কড়া নিন্দা জানিয়েছে। এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুমকি দিয়েছিল যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাত শেষ হলেও ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন দীর্ঘ সময় নেবে, কারণ আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, “যদি হামলা অব্যাহত থাকে, ভবিষ্যতে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার প্রায় অসম্ভব হয়ে যেতে পারে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা
পরমাণু অস্ত্র ইস্যুতে ইরানের অবস্থান এখনও অনড়: আরাগচি
পরমাণু অস্ত্র ইস্যুতে ইরানের অবস্থান এখনও অনড়: আরাগচি