• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে টোলকর্মীকে লাঞ্জিত করার অভিযোগ


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতার বিরুদ্ধে টোলকর্মীকে লাঞ্জিত করার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত বিএনপির নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

জানতে চাইলে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ‘বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সে রকম সিরিয়াস কিছু হয়নি। তবে শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় তিনি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। ওই সময় আমাদের কর্মী কথা বলেনি। ওই সময় গাড়িবহরে সিটি মেয়র ছিলেন। তিনিও আটকা পড়ায় পরে গাড়ি থেকে নেমে বিকল্প পথে হেঁটে জুমার নামাজ পড়তে চলে যান। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ-সওজকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও