• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোকো’র মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে: ডা. জাহিদ

   ২৭ জানুয়ারী ২০২৫, ১২:০১ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো’র মৃত্যু স্বাভাবিক ছিলো না জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে। এর সঙ্গে জড়িত যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেছেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তিনি ক্রীড়াঙ্গণে একজন মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তার সাংগঠনিক দক্ষতার কারণে আজ বাংলাদেশের ক্রিকেট সারা পৃথিবীতে একটি পর্যায়ে চলে এসেছে। এই অবদান তাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়া হলে সেটি ইতিহাসকে বিক্রিত করা হবে।

ডা. জাহিদ বলেন, আরাফাত রহমান কোকোকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করা হয়েছে। তার মৃত্যুকে আমরা কখনই স্বাভাবিকভাবে নিইনি এবং এখনও নিচ্ছি না। কাজেই আমরা এটা খুজে বের করার চেষ্টা করছি, এর মূলে রহস্যে কী আছে। সে অনুযায়ী এর সঙ্গে সম্পৃক্ত যারাই আছেন তাদেরকে আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সব সময়ই চেষ্টা করবো। 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, খালেদা জিয়া তো সুস্থ অবস্থায় জেলে গেছেন। তাকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এর বিচার করতেই হবে। আর এখন ছাত্ররা দেশ চালাচ্ছেন। ছাত্ররা দেশ চালালে শিক্ষকরা কী করবেন?

অনুষ্ঠানের পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফির আরও বক্তব্য দেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই
ফ্লোরিডায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত
ফ্লোরিডায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত