সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।
আজ রবিবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।
সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ভিওডিবাংলা/নিউজ







