• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রংপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি    ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রংপুর নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় এক মা ও তার দেড় বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) ও তার ছেলে জয়দেব ঘোষ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের (৪৫) স্ত্রী সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে নিজে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র মুদি দোকানি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সূচনা ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ নিয়ে চিকিৎসাও চলছিল।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, পরিবারটিতে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তির বিষয়ও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ উদ্যোগ
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ উদ্যোগ
তেঁতুলিয়ায় ইউএনওকে জড়িয়ে অপপ্রচার, ৬ চেয়ারম্যানের প্রতিবাদ
তেঁতুলিয়ায় ইউএনওকে জড়িয়ে অপপ্রচার, ৬ চেয়ারম্যানের প্রতিবাদ
রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন
রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন